কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ এ ০২:০৯ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০২-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০১-০৭-২০২৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,জেলা কার্যালয়, কক্সবাজার কর্তৃক কক্সবাজার জেলার সক্রিয় ফ্রিল্যান্সারদের একটি সমন্বিত ফ্রিল্যান্সার ডাটাবেজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আপনি যদি Graphics Design, Web Development, Software Development, Cyber Security, Artificial Intelligence (AI), Digital Marketing, SEO, Content Writing, Video Editing, Motion Graphics, UI/UX Design, Data Entry, Virtual Assistant, WordPress, Shopify, Amazon FBA, Lead Generation অথবা অন্য যেকোনো ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের Google Form-টি পূরণ করুন।
কেন এই তথ্য প্রদান করবেন?
✅ জেলার/উপজেলার ফ্রিল্যান্সারদের একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি হবে।
✅ ভবিষ্যতে প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, নেটওয়ার্কিং ও অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমের তথ্য সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
✅ দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করবে।
✅ ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নসংক্রান্ত পরিকল্পনা গ্রহণে তথ্যগুলো সহায়ক হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://doict.coxsbazar.gov.bd/